দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ বিরতির পর আবারও সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান-২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানি ও প্রদর্শনের অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়।
আগামী ১৪ আগস্ট ভারতে ‘আওয়ারাপান-২’ মুক্তির কথা রয়েছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে আমদানিকারকদের। তবে এ ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে, ইয়াশ অভিনীত ‘টক্সিক’ এবং শাহরুখ খানের ‘কিং’ সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাকি চলচ্চিত্রগুলোর জন্যও শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের অন্যান্য সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে দেশের অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি হল বন্ধ হয়ে গেছে এবং আরও কিছু হল বন্ধ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এ পরিস্থিতিতে নিয়মিত মানসম্মত বিদেশি সিনেমা আমদানির দাবি দীর্ঘদিনের। প্রয়োজনীয় অনুমোদন মিললে সেই উদ্যোগে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন তারা।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আওয়ারাপান-২’ আমদানির আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনতে চান তারা। সব নিয়ম মেনেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং অনুমতি মিললে মুক্তিতে কোনো জটিলতা থাকবে না বলেও জানান তিনি।
সাফটা চুক্তির শর্ত অনুযায়ী, ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমা ভারতে রপ্তানিরও সুযোগ রয়েছে। অনন্য মামুন জানান, এরই মধ্যে কয়েকটি বাংলাদেশি সিনেমা ভারতে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে কোন কোন ছবি মুক্তি পাবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
যে আই